পাহাড় ধস
শেরপুরে পাহাড় ধসে সীমান্ত সড়কে যোগাযোগ ব্যাহত, দুর্ঘটনার শঙ্কা
শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড় এলাকায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সীমান্ত সড়কের ওপর পাহাড় ধসে পড়েছে। এতে বালিজুরি গলাচিপা এলাকায় গাছপালা ভেঙে ও মাটি স্তূপাকার হয়ে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত মাটি ও গাছ সরানোর কাজ চললেও দুর্ঘটনার বড় ধরনের শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।
বান্দরবানের লামা-চকরিয়া সড়কে পাহাড় ধস, ঝুঁকিতে যান চলাচল
টানা বর্ষণের কারণে বান্দরবানের লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা
টানা ভারী বর্ষণে আবারও পাহাড় ধসের আশঙ্কায় কাঁপছে রাঙামাটি। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে তিন দিন ধরে লাগাতার বৃষ্টিতে পাহাড়ি জনপদে দেখা দিয়েছে উদ্বেগ আর আতঙ্ক।
রামুতে পাহাড় ধসে শ্রমিকের মৃত্যু
কক্সবাজারের রামুতে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সিরাজুল হক গুরাইয়া (২৮)।